ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা চত্ত্বরের বিভিন্ন ড্রেন স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আহসান হাবিব, কৃষি কর্মকর্তা রতন মিয়া, সমবায় কর্মকর্তা রবিউল ইসলাম ,গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর মহাসচিব মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ।
সংগঠনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারনে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সচেতনতার বিকল্প নেই, তাই কুড়িগ্রাম জেলা সহ সমগ্র বাংলাদেশে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে স্প্রে কার্যক্রম চলমান।
বাংলাদেশের
