নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘সবার জন্য প্রয়োজন, ক্রীড়া বিনোদন’ এই স্লোগান নিয়ে ঝাকুয়াবাড়ী যুব সমাজের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিবনাথের বস স্কুল মাঠে ঝাকুয়াবাড়ী নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভিতরবন্দ জে ডি একাডেমীর সহকারী শিক্ষক (গণিত) এম রশিদ আলী, উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার উপ সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা কেরামত প্রধান সুমন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (বাচ্চু), পল্লী ক্রীড়া একাডেমীর অর্থ পরিচালক সহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় এলএসবি ফুটবল ক্লাবকে ফাইটার ফুটবল ক্লাব ২ গোলে পরাজিত করে। খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর ইসলাম।
