ভলান্টিয়ার প্রতিনিধি: এসএসসি ও সমমান ২০২৪ খ্রিষ্টাব্দের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।