অনলাইন ডেস্ক: কিছুক্ষণ আগে ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’ টুইটারে ঘোষণাটা দিয়ে ক্লাবের অফিশিয়াল একাউন্টে লেখা, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’