ভলান্টিয়ার প্রতিনিধি: মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এর সহযোগিতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পল্লী পাঠাগারের হলরুমে জেন্ডার সমতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
ভিতরবন্দ ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ভিতরবন্দের এফএ বাদসা মিয়ার উপস্থাপনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ভিতরবন্দ ইউনিয়ন যুব ফোরামের সভাপতি স্বেচ্ছাসেবক এম রশিদ আলী এর সভাপতিত্বে নাগেশ্বরী থানার এসআই শাহিন আহমেদ (শিশির) বলেন, ‘মেয়েরা পারে না এমন কোন কাজ নেই, শুধু তোমাদের ইচ্ছা শক্তি প্রয়োজন আর ১৮ বছরের আগে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধতো দূরের কথা এই চিন্তা মাথায়ও নিবা না।’
আয়ান ইন্জিনিয়ারিং লিমিটেড স্ট্রাকচারাল ডিজাইনার এবং ইএম ডিজাইন ও ডেভেলপমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী আশুরাতুন এশা বলেন, ‘তোমরা লেখাপড়ার পাশাপাশি বই পড়া, সামাজিক কাজ সহ সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকলে মন ভালো থাকবে এবং ভবিষ্যতে স্বপ্ন পূরণ সহজ হবে।’
এ সময় ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক গোলাম মাওলা, ফেডারেশন সভাপতি খলিলুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অভিভাবক কিশোর কিশোরী এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভাপতি সভাটি সমাপ্ত করেন।
