লেখক – এম রশিদ আলী 

দিনের চোর-
শার্ট প্যান্ট টাই আর ইন করা,
রাতের চোর-
লুঙ্গি দ্বারা গিট মারা।
দিনের চোর-
চুক্তি করে চোর করে,
রাতের চোর –
মায়া করে ঘুম পাড়ে।
দিনের চোরের-
ভয় থাকে না মনে,
রাতে চোরের-
ভয় থাকে জানে।
দিনের চোর-
চুরি করে সন্তান মানুষ করায়,
রাতের চোর-
চুরি করে পেটের চাহিদায়।
এই সমাজে –
দিনের চোর বড় চেয়ারে,
রাতের চোর থাকে এখন
স্টেশনের প্ল্যাটফর্মে।