কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দুধকুমার নদী সংলগ্ন এলাকা সত্যিই একটি পর্যটন এলাকা। অনেকেই সেখানে বিনোদনের চাহিদা বা মনের তৃপ্তি অর্জনের জন্য ঘুরতে যায়। তাদের মধ্যে ঘুরতে আসা মোঃ সহিদুল ইসলাম বলেন, যে সৌন্দর্য বাড়ির পাশে রয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়, অথচ আমরা অনেক সময় এবং অনেক অর্থ ব্যয় করে দুরে ঘুরতে যাই। নুনখাওয়া কুড়িগ্রাম জেলা সদর থেকে প্রায় ২০ কি.মি দূরে অবস্থিত।
