Category: সারাদেশ

ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি জমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (ভ্রাম্যমান আদালত ) পরিচালনা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার…

কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নতুন কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রতিনিধি : ‘দুর্যোগ মোকাবেলায় চরের মানুষ ও নদীভাঙন রোধে সর্বদা পাশে থাকবে রেডক্রিসেন্ট’ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।…

নলডাঙ্গায় ট্রাকচাপায় একজন নিহত-আটক ১

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।…

ভূরুঙ্গামারীতে মুদি দোকানদারকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, মোবাইল ও টাকার ব্যাগ লুটের অভিযোগ

ভূরুঙ্গামারী প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নুর মোহাম্মদ নামে এক মুদি দোকানদারের ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে। গতরাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দেওয়ানের খামার পাম্পের মোড় এলাকায় এ ঘটনা…

ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ!

নাটোর প্রতিনিধি : গাছের ডালে ডালে ঝুলছে পাতিল,সেখানেই নাকি সকল রোগের সমাধান। মানুষের রোগ ব্যাধি ও সমস্যার যেন শেষ নেই। সমস্যার সমাধান ও রোগ থেকে মুক্তির আশায় অনেক ডাক্তার কবিরাজ দেশ-বিদেশে যেতে হয় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার আশায়। সেই সমস্যা আর রোগ ব্যাধি যদি পানি খেয়ে ভালো হয় তাহলেতো আর কোন কথায় নেই। ঠিক তেমনি এক বিশ্বাস নিয়ে মানুষের ঢল,নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের বাঁশিলা উত্তরপাড়া গ্রামে একটি ডুমুর গাছের কাটা…

কুড়িগ্রামে ছেলের হাতে মা খুন ঘাতক পূত্রকে আটক করল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল এক মায়ের। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যায়…

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের পাশে প্রত্যাশী ও তরুণ নগর স্বেচ্ছাসেবকেরা

ঢাকা প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ১৩ অক্টোবর দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে…

কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা

কুড়িগ্রাম প্রতিনিধি: সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী এক মোবাইল কোর্ট পরিচালনা করা…

কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি প্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের (কেসিজেসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে আলোচনা সভার মধ্য দিয়ে এ কমিটি প্রকাশ করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা গেটসংলগ্ন কেসিজেসি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিএসও এর হাবের সভাপতি সাইদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ। ঘোষিত কমিটিতে ভলেন্টিয়ার নিউজ২৪-এর চেয়ারম্যান এম. রশিদ আলী সভাপতি, দৈনিক ভোরের ডাকের জাকারিয়া মিঞা ও আসাদুজ্জামান সহসভাপতি এবং চ্যানেল এস-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চয়ন কুমার সেন ও মো. রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বজলুর জামান বিপ্লব এবং প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আয়োজকরা জানান, ActionAid Bangladesh-এর সুশীল প্রকল্পের আওতায় নাগরিক সাংবাদিকতা বিষয়ে বিজেইএম এর মাধ্যমে প্রশিক্ষণের পর কুড়িগ্রামে উক্ত ক্লাবের যাত্রা শুরু হলো। ‘সত্য, ন্যায় এবং জনস্বার্থ’-এই মূলমন্ত্রকে সামনে রেখে সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা, সত্য তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করাই সংগঠনটির  লক্ষ্য

এক মাসের ফাটাকেষ্ট হতে চান মাহবুব কবির মিলন!

লেখক: মাহবুব কবির মিলন, সাবেক অতিরিক্ত সচিব। মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman, আমাকে ক্ষমতা দিন মাত্র এক মাসের জন্য। এই এক মাসে ঢাকা কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম রুটে রেলের টিকিট  কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করে দেখাব ইনশাআল্লাহ। পদ, পদবি, আলাদা চেয়ার টেবিল কিছুই লাগবে না। বিনা পয়সায় সার্ভিস দেব। শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি দেবেন। আর কিছু লাগবে না। শুধু ক্ষমতা লাগবে। ডিপার্টমেন্ট এর সবাই এই একমাসে আমার আদেশ শুনতে বাধ্য হবে। চুক্তিভিত্তিক কিছু অবসরপ্রাপ্ত টিকিট এক্সামিনার নেব। তাদের বাজেট লাগবে। এরা সফল হলে এক/দুই বছরের জন্য থেকে যাবে। সাথে এই এক মাসের জন্য চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা নেব। অবসরপ্রাপ্তরা কোনো বেতন ভাতা নেবে না। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবে। সাথে স্পেশাল পুলিশ প্রটেকশন। সফল হলে ম্যাজিস্ট্রেট ফিরে যাবে। শুধু পুলিশ নিয়ে টিকিট এক্সামিনার কাজ করবে। ট্রেনের সব যাত্রী চেক করার প্রয়োজন নেই। প্রতি কোচে র‍্যান্ডম যাত্রীর পরিচয় যাচাই করে দেখবে। অনিয়ম হলে ডাবল জরিমানা। যার টিকিট, তাকেই ভ্রমণ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের টিকিটে বাবা বা মায়ের এনআইডি যুক্ত হবে। টিকিট এক্সামিনার বা চেকার এবং গার্ডের বডি ওউন ক্যামেরা থাকবে। টিকিট যার, ভ্রমণ তার। শতভাগ বাস্তবায়ন করা হবে। অন্যায়কারীদের পক্ষে কোনো তদ্বির বা মাস্তানি করলে তার বা তাদের পরিচয় প্রকাশ করা হবে। সফল হলে ধাপে ধাপে অন্য সব রুটের ট্রেনে তা বাস্তবায়ন করবে রেল। পরীক্ষামূলকভাবে ভ্রমণের ৩/৫ দিন আগে টিকিট ইস্যু করা হবে। এই এক মাসে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB) আইনের শতভাগ বাস্তবায়ন করা হবে নির্বাহী আদেশে। রেল অধিদপ্তরের পরিবর্তে মন্ত্রণালয়ে যাবে এদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। যেমন পুলিশ, বিজিবি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষে সকল আদেশ জারি হবে এই এক মাসের ভিতর। এদেরকে মানসিক বুস্টআপ করার দায়িত্ব আমার। তারা ট্রেনেও জিআরপির সাথে দায়িত্ব পালন করবে। আপনি কল্পনাও করতে পারবেন, কী পরিকল্পিতভাবে একটা বাহিনীকে তাদের আইন ভঙ্গ করে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা এখন যাত্রীর টিকিট চেক করে আর টাকা কামায়। অথচ টিকিট চেক করা তাদের কাজ নয়। এই এক মাসে এই রুটে ট্রেনের পাথর নিক্ষেপ বন্ধের সকল কাজ করা হবে। ইনশাআল্লাহ তা বন্ধ করা যাবে। অনেক কিছুই হচ্ছে এই দেশে। এক মাসের রিস্ক নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী!! আমি নেব ইনশাআল্লাহ। ব্যর্থতায় যে কোনো শাস্তি মেনে নেব। কিন্তু এই এক মাস সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে আমাকে। সব কাজ জনগণকে অবহিত করা হবে। মাঝখানে কেউ থাকবে না। শুধু আপনি আর আমি।