কুড়িগ্রাম প্রতিনিধি: “কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগার পূর্বের তুলনায় অত্যন্ত ভালো এবং নিরিবিলি পরিবেশে পাঠক সেবা দিচ্ছে।” মতবিনিময়ে উপস্থিত পাঠকবৃন্দ।
পাঠাগারটিতে গড়ে প্রতিদিন প্রায় ১০০ জন পাঠক পড়তে আসেন, বিভিন্ন ধরনের বই থাকায় মেধা বিকাশ সহ জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বয়সের মানুষের সমাগম হয়।
পাঠাগারটিতে নিরিবিলি পরিবেশ থাকায় চাকরি প্রার্থী কিছু শিক্ষার্থী মাঝে মাঝে সিলেবাসের বাইরের বই পড়তে আসে।
কিন্তু, কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পাঠাগারটির বিভিন্ন অনিয়ম উল্লেখ করে জেলা প্রশাসক কুড়িগ্রামকে স্বারকলিপি প্রদান করে।
এ বিষয়ে প্রভাষক মমিনুল ইসলাম বলেন, পাঠাগারটি পূর্বের তুলনায় অত্যন্ত ভালো এবং সুন্দর পরিবেশে চলছে।
আজ সন্ধ্যায় সাধারণ পাঠাগারের পাঠকদের মতবিনিময়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের সভাপতি শিক্ষক এম. রশিদ আলী, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক মমিনুল ইসলাম, তারিকুজ্জামান তমাল সহ অন্যান্য পাঠকবৃন্দ।
