ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজন আজ রাতে ভিতরবন্দ জে ডি একাডেমি মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব ইউসুফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলেই জেলে যেতে হয়। তাই, এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
