ভলান্টিয়ার (নোয়াখালী) প্রতিনিধি: তৈয়ব আলী ফাউন্ডেশন এর সৌজন্যে নোয়াখালীর চাটখিল পৌরসভাতে বহ্নি শিখা নামের একটি লাইব্রেরীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে অল অফ ওয়ান বিডি চাটখিল পরিচালিত আলোর দিশারী স্কুলে এই লাইব্রেরীর উদ্বোধনী বই পড়লে চা ফ্রি এই ঘোষণা দেওয়া হয়েছে।
অল অপ ওয়ান বিডি চাটখিল এর সহ-সভাপতি জাহানারা পিয়াসী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা বেনজীর আহমেদ, তৈয়ব আলী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল, উপজেলা শিক্ষা কমিটির সদস্য বেলায়েত হোসেন তপদারসহ অল অপ ওয়ান বিডি চাটখিল এর সেচ্ছাসেবকবৃন্দ।
এ সময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ তৈয়ব আলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কবি ও গীতিকার সালেহীন সাজু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, লাইব্রেরীতে এসে “বই পড়লে চা ফ্রি” উদ্যোগটি সত্যিই ব্যতিক্রম এবং অল অপ ওয়ান বিডি চাটখিল এর পরিচালনায় বহ্নি শিখা পাবলিক লাইব্রেরিটি একটি মডেল পাবলিক লাইব্রেরি হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
