কর্মের ফল
এস এইচ শামছুল হক
——————
সহজে যার মন ভরেনা
কেন সে কাজ করেনা
কেমন কথা বল?
পেটের দায়ে পেটুক চলে
লজ্জা শরম সব ভুলে
খায়রে পচা জল!
যেমন কাজের তেমন দাম
পাবে রে ঠিক অভিরাম
তার উর্ধে নয়,
ঘুমের ঘরে স্বপ্ন দেখে
ঘুম ভাঙ্গলে চেয়ে থাকে
শূন্যই তার রয়।
পড়ুয়া ছেলে যেমন পড়ে
ভবিষ্যৎ সে তেমন গড়ে
পাশ ফেল তার,
কৃষকরা সকাল সাঁঝে
সাধন করে জমির মাঝে
তেমন পায় উপহার।
হাত গুটিয়ে বসে থাকা
অধমের চেয়ে বড় বোকা
হায়রে অলসের দল,
পেতে হলে করতে হবে
করলে তো মিলবে তবে
সেই কর্মের ফল।
<সমাপ্ত>
