ক্রীড়া প্রতিবেদক: রংপুর বিভাগীয় পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর খেলায় (২৯ জুন) লালমনিরহাটের বিপক্ষে কুড়িগ্রাম জেলা ৫-০ গোলে জয় লাভ করায় ‘পল্লী ক্রীড়া একাডেমি’ কুড়িগ্রাম এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম রশিদ আলী এবং সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম ।
