রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’

দিবসটি উপলক্ষ্যে অদ্য শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর যৌথ আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী| মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি ড. নাসির উদ্দিন‌।

সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ‌ উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
অনুষ্ঠানটির পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং ফলদ, বনজ ও ভেষজ গাছের প্রায় ৩ শতাধিক চারা বিতরণ করা হয়‌।