কুড়িগ্রাম প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ইমপ্যাক্ট ফেস -৩য় পর্যায় প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর বায়োগ্যাস প্লান্ট প্রশিক্ষণে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, রংপুর বিভাগের সহকারী বায়োগ্যাস প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ক্রেডিট এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ হাবিবুজ্জামান, প্রশিক্ষক আব্দুর রহিম, বায়োগ্যাস এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ আল আমিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মোঃ শাহাদত হোসেন বলেন, ‘আমরা সবাই বায়োগ্যাস প্লান স্থাপন করি দূষণমুক্ত পরিবেশ গড়ি জালানি সমস্যা দূর করি’