জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত থেকে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজাহহাট উপজেলার নাককাটির হাট গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। ‘তিন হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এই মহতী উদ্যোগটি বাস্তবায়ন করছে “গ্রীন ভিলেজ ফাউন্ডেশন”
আজ বুধবার (১ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রশিদ আলী এর নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবী ও তরুণরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘বামনাছড়া ইসলামিয়া গ্রাম রক্ষক সমিতি, উলিপুর’।
কর্মসূচি সম্পর্কে আয়োজকরা জানান, ‘একটি করে গাছ লাগাই, সুস্থ পরিবেশ বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে তারা পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর তিন হাজার তালগাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করছেন।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালগাছ রোপণের এই উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
এ বিষয়ে আব্দুস সোবহান জুয়েল বলেন, কুড়িগ্রামের প্রায় ১৫ টি পরিবেশবাদী সংগঠন ৩০০০ হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
