কুড়িগ্রাম প্রতিনিধি: আজ (১৮ জুন ২০২৬) কুড়িগ্রাম খামারবাড়ি প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম।
কৃষির আধুনিকায়ন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের উৎপাদন সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
