কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের (কেসিজেসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে আলোচনা সভার মধ্য দিয়ে এ কমিটি প্রকাশ করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা গেটসংলগ্ন কেসিজেসি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিএসও এর হাবের সভাপতি সাইদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ।
ঘোষিত কমিটিতে ভলেন্টিয়ার নিউজ২৪-এর চেয়ারম্যান এম. রশিদ আলী সভাপতি, দৈনিক ভোরের ডাকের জাকারিয়া মিঞা ও আসাদুজ্জামান সহসভাপতি এবং চ্যানেল এস-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চয়ন কুমার সেন ও মো. রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. বজলুর জামান বিপ্লব এবং প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, ActionAid Bangladesh-এর সুশীল প্রকল্পের আওতায় নাগরিক সাংবাদিকতা বিষয়ে বিজেইএম এর মাধ্যমে প্রশিক্ষণের পর কুড়িগ্রামে উক্ত ক্লাবের যাত্রা শুরু হলো।
‘সত্য, ন্যায় এবং জনস্বার্থ’-এই মূলমন্ত্রকে সামনে রেখে সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা, সত্য তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করাই সংগঠনটির  লক্ষ্য