কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে মাদককে না বলুন এই স্লোগানে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ২০২৬ এর আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের ভলিবল মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক শাহ-নেওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

কুড়িগ্রাম সদর উপজেলার আটটি যুব সংগঠনের ক্রীড়া ক্লাব উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে তাদের মধ্যে ভলান্টিয়ার ক্লাব চ্যাম্পিয়ন হয়।

এবং বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম রানার আপ হয়।

গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব, ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম, বেলগাছা যুব ক্রীড়া সংস্থা, কাঁঠালবাড়ি যুব ক্রীড়া সংস্থা এবং দুর্বার তারণ্য যুব ক্রীড়া সংস্থাকে সৌজন্য ট্রফি উপহার দেওয়া হয়।

এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া বিনোদনের পাশাপাশি কর্মসংস্থান হতে পারে একমাত্র বড় সমাধান।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ -নেওয়াজ বলেন, “মাদক বিরোধী প্রচারণার জন্য আমাদের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সামাজিক ইভেন্ট করে থাকি।”

প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”