কুড়িগ্রাম প্রতিনিধি : ৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে চর কুড়িগ্রাম গ্রাম উন্নয়ন সোসাইটি, শিশু ও দূর্বার যুব ফোরাম এবং এলাকার স্থানীয় জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম পৌরসভার অধীনস্থ টেনারীপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। বিশেষভাবে উল্লেখ্য, উক্ত স্থানটিতে শিশুরা নিয়মিত খেলাধুলা করে। স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার পর শিশুরা অনেক আনন্দিত হয়।
অভিযান শেষে সবাই একসঙ্গে খিচুড়ি রান্না করে আনন্দঘন পরিবেশে খাওয়া-দাওয়া করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জনাব আসলাম হোসেন, কুড়িগ্রাম ADP-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ. কস্তা এবং স্পনসরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মনি ডিও। তাঁরা উপস্থিত থেকে সকলকে সার্বিক উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
