ভলান্টিয়ার প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সড়ক এবং পুকুর পাড়ে এক হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার ১৬ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রায় ১০০টি তালের গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ শাহরিয়ার, গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম. রশিদ আলী,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মাষ্টারসহ সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।