কুড়িগ্রাম প্রতিনিধি: সমতায় তারুণ্য এই স্লোগানে কুড়িগ্রাম জেলা যুব ফোরামের বাস্তবায়নে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় আজ কুড়িগ্রাম হলরুম জেন্ডার স্টেরিওটাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিনিধি সমন্বয় কমিউনিটি একশন প্রজেক্ট এর কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মো: আব্দুর রশিদ, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক লাইলুন নাহার, জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর আসিফ শাহারিয়া, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি মো: মাইদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশনারা বেগম এর সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী এর সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে প্রাধান্য দেওয়া এবং নারী পুরুষ এই কথা চিন্তা না করে সমানভাবে এগিয়ে যাওয়া আমাদের দেশের জন্য খুব দরকার।
