কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম রাসেল এর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এর সুপারিশের ভিত্তিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণিত শিক্ষক এম. রশিদ আলী-কে সভাপতি, SAIF Ltd. Dhaka এর ডাইরেক্টর মো: আরিফ বিন খন্দকার (অপু) কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন হয়।

অননুমোদিত কমিটিতে কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট আসাদুল হককে  সিনিয়র সহ সভাপতি, মধ্য কুমরপুর মহিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: রেজাউল করিমকে সহ সভাপতি, সাবেক এনজিও কর্মকর্তা মো: এনামুল হককে সহ সভাপতি,  সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক দুদু কে যুগ্ম সাধারণ সম্পাদক,  সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান আকাশকে যুগ্ম সাধারণ সম্পাদক,  আইটি উদ্যোক্তা আব্দুল হাকিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষক মো: রোকোনুজ্জামান কল্লোল কে সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলামকে সহ সাংগঠনিক,  শিক্ষক মো: মহির উদ্দিনকে সহ সাংগঠনিক,  সিনিয়র শিক্ষক মো: খাইরুল ইসলামকে দপ্তর সম্পাদক,  প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ,  পল্লী চিকিৎসক মো: নুরনরী মিয়াকে প্রচার সম্পাদক,  অ্যাডভোকেট মিম্মা সরকারকে মহিলা বিষয়ক সম্পাদক,  অ্যাডভোকেট মো: মোশাররফ হোসেনকে আইন বিষয়ক সম্পাদক,  শিক্ষক মো: আমিনুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক, প্রশিক্ষক রিশাদুজ্জামান রিশাদকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, অঢাডভোকেট আব্দুল মোত্তালেব কে সমাজ কল্যান সম্পাদক, ব্যবসায়ী মো: শামীম হোসেন কে যুব ও ক্রীড়া সম্পাদক,  প্রাক্তন শিক্ষক মো: এনামুল হককে নির্বাহী সদস্য, সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলামকে নির্বাহী সদস্য, সিনিয়র শিক্ষক মো: মাসুদ রানাকে নির্বাহী সদস্য, প্রশিক্ষক মো: আল আমিনকে নির্বাহী সদস্য, উদ্যোক্তা এসএম খায়রুজ্জামান কে নির্বাহী সদস্য, ব্যবসায়ী মো: নুরনবী মিয়াকে নির্বাহী সদস্য, সাবেক চাকুরিজীবী মো: নজরুল ইসলামকে নির্বাহী সদস্য, ব্যবসায়ী মো: মেহেদী হাসান হিরুকে নির্বাহী সদস্য, ব্যবসায়ী মো: আসাদুজ্জামান কে নির্বাহী সদস্য, চাকুজীবি মো: এনামুল হককে নির্বাহী সদস্য, প্রশিক্ষক মো: আলম মিয়াকে নির্বাহী সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।