ভলান্টিয়ার প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত জনাব শাহাবুদ্দিন মিয়ার পরামর্শে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সামাজিক সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর পরিচালনায় যুবদের মাদক থেকে দূরে রাখতে এবং ক্রীড়া বিনোদনের চাহিদা পূরণের জন্য আজ সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জে ডি একাডেমি মাঠে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক (গণিত) এম. রশিদ আলী, সংগঠনের স্বেচ্ছাসেবক সহকারী শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সমাজ সেবক হবিবর রহমান আলম, মাসুম, প্রত্যয় ক্রীড়া একাডেমির সভাপতি নাজমুল হুদা লাকু, লিসন, মিঠু, জাফর সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
আজ ৪ টি ক্রিকেট টিম এবং ৪ টি ফুটবল টিম এর মাধ্যমে শুভ যাত্রা হয়। পর্যায়ক্রমে কুড়িগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি গ্রামে পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম চলমান থাকবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন মিয়ার স্বপ্ন বাংলাদেশের বর্তমান ও পরবর্তী প্রজন্ম জলবায়ু সম্পর্কে সঠিক জ্ঞান পায় এবং সেই অনুপাতে মাতৃভূমিকে সবুজ বাংলাদেশে রুপান্তর করতে পারে – এই লক্ষ্যে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রাখবে।
