ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের দুধকুমর নদীর সি এন্ড বি ঘাটের উত্তর পূর্ব পাশে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলা (৫২) এর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে নাগেশ্বরী থানার এস আই মো: রেজাউল করিম ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুড়িগ্রামে মর্গে পোষ্ট মর্টেমের জন্য প্রেরণ করেন।
তিনি জানান এলাকাবাসী কেউ এই মহিলাকে সনাক্ত করতে পারেন নি।এ বিষয় একটি ইউ ডি মামলা রুজু করা হয়েছে।
লাশ এবং সার্বিক বিশ্লেষণে এলাকাবাসীর ধারনা এটি উজান থেকে ভেসে এসেছে। সম্ভবত ভারতীয় কোনো মহিলার লাশ হতে পারে।
