ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ বিকেলে কুড়িগ্রাম কালেক্টর স্কুল এন্ড কলেজ হল রুমে ২০৪১ সালে বাংলাদেশ হবে নান্দনিক শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
কুড়িগ্রাম জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিভিল সার্জন মন্জুর – এ মুর্শেদ কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লেখক আব্দুল খালেক ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ নান্দনিক হবে কিন্তু কুড়িগ্রাম বাদ দিয়ে সম্ভব নয় তাই আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু বলেন, আজকের মতো শিক্ষা দারিদ্র্য সহ সবদিক থেকে কুড়িগ্রাম পিছিয়ে থাকলে নান্দনিক বাংলাদেশ হবে না, কারন কুড়িগ্রামকে বাদ দিয়ে নান্দনিক বাংলাদেশ হওয়ার সম্ভাবনা কখনোই নেই, তাই এখন থেকেই আমাদের মানসিকতার উন্নয়ন করতে হবে, সবাইকে সচেতন হতে হবে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রামের ইতিবাচক পরিবর্তন করা প্রয়োজন।
কুড়িগ্রাম জেলার প্রায় ১৫ টি সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ এর আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব এম রশিদ আলী, যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ, শিল্পী এবং শিক্ষক সমাজ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সমাপ্ত হয়।