কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম পলিটেকনিক সভাপতি মোস্তাহিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের তন্ময়ের বিরুদ্ধে।
জানা যায়, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিবিরের এক শিক্ষার্থীর কাছ থেকে স্বেচ্ছায় একটি স্টিকার কার্ড নেয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত ছাত্রদলের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে শিবিরের ওপর হামলা চালায় ।
হামলার সময় পলিটেকনিক সভাপতি মোস্তাহিদকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালানো হয়। পরবর্তীতে শিবিরের নেতা-কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত সরে যায়।
