ভলান্টিয়ার প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কথায় ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল।
তবে দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি, চলমান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না।
অর্থাৎ, অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান-শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে তার সার্ভিস পাবে বাংলাদেশ দল।
গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
কিন্তু, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে তার সাথে দেখা করার পর ক্রিকেটে ফিরবেন বলে কথা দিয়েছেন।
