ভলান্টিয়ার প্রতিনিধি: ব্যালট বাক্সের দখল নিয়ে তৃণমূল ও বিজেপির তুমুল লড়াই, ভারতের নদীয়ায় বুথের মধ্যে গুলি করেন কেন্দ্রীয় বাহিনীর।
শনিবার পঞ্চায়েত ভোটের দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালায়। ভোটপ্রক্রিয়ার শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। বুথের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা ছোড়ে বলে বিজেপির অভিযোগ। বোমার শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়।
বেশির ভাগ ভোটারই ভয়ে ভোটকেন্দ্রের দিকে যাননি। অন্য দিকে, বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির গন্ডগোল একই রকম ভাবে জারি ছিল। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যে গুলি চালায় জওয়ানরা। যদিও এতে হতাহতের কোনও খবর নেই