ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে আজ দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা চত্বরে ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় চিকরাশি গাছ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, যেহেতু চিকরাশি বৃক্ষটি সৌন্দর্য বৃদ্ধি করে এবং প্রায় ৩০ থেকে ৪০ মিটার লম্বা হয়, তাছাড়া প্রায় বিলুপ্ত এই বৃক্ষটি ধরে রাখার জন্য গ্রীন ভিলেজ ফাউন্ডেশন অগ্রনী ভূমিকা পালন করবে তাই সংগঠনের পক্ষ থেকে আগামী অক্টোবর মাসের মধ্যে ৫ হাজার চিকরাশি বৃক্ষ বিতরণ ও রোপণ করা হবে বলে ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক এম রশিদ আলী।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ ইলিয়াস আলী, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বৃক্ষ বিতরণ শেষে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার এস এম খাইরুজ্জামান কে সভাপতি মোঃ আখেরুজ্জামান (তুহিন) প্রধান কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাঈদ হাসান (শাওন) কে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠন করা হয়।