ভলান্টিয়ার প্রতিনিধি: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর আয়োজনে ‘Green Skills For Youth:Towards a Sustainable World’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়।
ভিএসও এর সহযোগিতায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর ‘গ্রীন হোম গ্রীন ওয়ার্ল্ড’  স্লোগান সফল করতে মাসব্যাপী পাঁচ হাজার বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে নিম ও চিকরাশি বিতরণ করা হয়।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এম রশিদ আলী এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে  উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, নাগেশ্বরী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিন প্রধান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান বলেন, এসডিজি লক্ষ্য পূরণে আমাদের সবাইকে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে এবং যুবদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কাজ কাঙ্খিত স্বপ্ন পূরণে কাজ করতে হবে।