ভলান্টিয়ার প্রতিনিধি: স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ আজ কুড়িগ্রাম জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষায় উলিপুরের পাঁচপীর অনার্স কলেজে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর অনার্স কলেজের অধ্যক্ষ অজয় কুমার বর্মন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধূপুর হরফিয়া দাখিল মাদরাসার সুপার মোঃআহাম্মদ আলী, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলায়াছুর রহমান, বীরমুক্তিযোদ্বা মশিয়ার রহমান, সাংবাদিক ও সমাজসেবক জনাব হুমায়ুন কবির (সূর্য) সহ স্টুডেন্ট’স ওয়েলফায় ফাউন্ডেশনের রজব আলী, বায়জিদ, আসাদুল্লাহ, মহাসিন, সাজ্জাদ, রাকিব, মামুন, জিসান, মতিউর, হৃদয়, মাসুম, আবু-হাসান, সাঈদ সহ ৩০ জন স্বেচ্ছাসেবক।