ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন নিজামি আজ রাত প্রায় ১২.৩০ মিনিটে রংপুর হাসপাতালে যাওয়ার সময় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
volunteernews24.com কে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ভলান্টিয়ার ক্লাব এর প্রতিষ্ঠাতা এম. রশিদ আলী বলেন, বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের পক্ষে মরহুম জসিম উদ্দিন নিজামী এর জন্য শোক এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
