ভলান্টিয়ার (সৈয়দপুর) প্রতিনিধি: সৈয়দপুরের পৌর ৩নং ওয়ার্ড ইসলামবাগ ফিদা আলী মাঠে ডাবলু ভাই স্মৃতি ক্রিকেট ক্লাব আয়োজিত ১২ দলীয় নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দপুর প্রিমিয়ার লীগ-১ এর ফাইনাল অনুষ্ঠিত।
শুক্রবার রাত ৯ টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় সৈয়দপুরের তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত ডাবলু স্মৃতি ক্রিকেট ক্লাব ও গোল্ডেন স্ট্রাইকার। জমকালো আয়োজন, চোখ জুড়ানো আতজবাজির মাধ্যমে ফাইনালের খেলা শুরু হয়। দর্শক ভর্তি মাঠে টানটান উত্তেজনাকর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ডাবলু স্মৃতি ক্রিকেট ক্লাবের। প্রথম ৪ ওভারে দলীয় ১৯ রানেই সাজ ঘরে ফিরে যায় ডাবলু স্মৃতি ক্রিকেট ক্লাবের ফর্মে থাকা ৪ ক্রিকেটার। টিমকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে একাই লড়ে জান উদীয়মান ক্রিকেটার তামিম। ব্যক্তিগত ৩০ বলে ৪৬ রান করে দলকে লড়াকু অবস্থানে নিয়ে যায় তামিম। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে ডাবলু স্মৃতি ক্রিকেট ক্লাব।
জবাবে ব্যাট করতে নেমে জনি,সুজন,তুহিনের দায়িত্বশীল বোলিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৬৬ রানেই থেমে যায় গোল্ডেন স্ট্রাইকার। ফলে ১২ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় ডাবলু স্মৃতি ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় তামিম। এছাড়া টুর্নামেন্টের সেরা বোলার রাফি,সেরা ব্যাটসম্যান তামিম,সেরা ফিল্ডার সুজন,সেরা উইকেট কিপার আমান নির্বাচিত হয়।
উক্ত ফাইনালে শাকির হোসেন ভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুরে পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথি কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সিসিনিউজ২৪ এর সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫০ হাজার এবং রানার আপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন আগত অতিথিবৃন্দ।
