ভলান্টিয়ার (সুনামগঞ্জ) রিপোর্টার: সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল(১২ ফেব্রুয়ারী) সোমবার, সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের শামসুল হক হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব লুৎফর রহমান এওর মিয়া।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-জনাব ডা: সৈয়দ ছইফল আলম ইমরান , প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠান,
জনাব মোঃ সজ্জাদ আলী , প্রধান শিক্ষক, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়,
জনাব আকিকুর রহমান আকিক মিয়া, আজিবন প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য অত্র প্রতিষ্ঠান, জনাব ছাদিকুর রহমান আশিক মিয়া, আজিবন দাতা সদস্য ও বর্তমান দাতা সদস্য অত্র প্রতিষ্ঠান,বাবু রানু রঞ্জন পুরকায়স্থ , সহকারী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান, নুরআলম মিয়া, জগদল ইউপি সদস ও শিক্ষানুরাগী সদস্য , আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়,জনাব মো: শাহজাহান আলী , সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো: তাওহীদুল ইসলাম তোহা, আরিয়ান খান নাহি,মোছা : সানজিদা আক্তার , মোছাঃ রাহিমা চৌধুরী, মোছাঃ সুরাইয়া আক্তার, মোছা: ছামিয়া আক্তার,১০ ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মিলি আক্তার ও মোছাঃ শেফালী আক্তার। ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ইউষা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনাব ফয়েজ আহমেদ চৌধুরী, জনাব মনিরুজ্জামান চৌধুরী মধু, জনাব জমসেদ আলী ,জনাব মো: হারুনর রশীদ বর্তমান ইউপি সদস্য, জনাব মোঃ জাহির মিয়া , সাবেক ইউপি সদস্য, জনাব মোঃ শাহ আজিজ , অধ্যক্ষ শিরিলব চৌধুরী কিন্ডারগার্টেন, বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ,বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীগণ সহ আরো অনেকে।
মিলাদ ও দোয়া মাফফিল পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন কাসেমী সাহেব,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম ও ৮ম শ্রেনির শিক্ষার্থী মোছাঃ শেফালী আকতার।
