ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা যুব ফোরামের আয়োজনে ২২ ডিসেম্বর/২৪ সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ পরিচালক মোঃ আলী আর রেজা মহোদয়ের অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম রশিদ আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক মোঃ আলী আর রেজা, সহকারী পরিচালক শ্যামল কুমার রায় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম জেলার ৬৫ টি যুব নিবন্ধনকৃত সংগঠন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উপ পরিচালক বলেন, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম যে সম্মান আমাকে দিয়েছে আমি কৃতজ্ঞ এবং তোমাদের জন্য দোয়া রইলো।

সহকারী পরিচালক শ্যামল কুমার রায় বলেন, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম একটি প্লাটফর্মে সকল যুব সংগঠন গুলো নিয়ে আসার যে চেষ্টা তা অনেকটাই সার্থক হয়েছে বলে আমি, আশা করছি পূর্নাঙ্গ সফলতা আসবে।

কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী বলেন, ডিডি স্যার একজন সুন্দর মনের মানুষ স্যারের জন্য দোয়া করি এবং দোয়া কামনা করি। যুব সংগঠন গুলোর জন্য যে রাস্তা দেখিয়ে দিয়েছেন তা নিশ্চয়ই কুড়িগ্রামের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।