ভলান্টিয়ার প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আজ বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম এর সাথে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এর প্রীতি ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব উত্তম কুমার রায়, ক্যাপ্টেন জনাব সাফায়েত রহমান, কুড়িগ্রামের ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মাহমুদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাছুদুর রহমান, ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব শাহজালাল সবুজ, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলায় গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাবকে ৪- ০ গোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জয়লাভ করে।
