কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা যুব ফোরাম বিজ্ঞান ক্লাব যুবদের উন্নয়ন, আত্মকর্মসংস্থান, বিভিন্ন সামাজিক কার্যক্রম সহ জেলাব্যাপী যুব সংগঠনগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নত কুড়িগ্রাম গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে।
সেই লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে তৃনমুল যুবদের উন্নয়নে কাজ করছে।
এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর পুরস্কাকৃত হচ্ছে।
যুব নেতৃত্ব বিকাশ এর লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুব ফোরামের উদ্যোগে প্রতিবছর যুব দিবসে গ্রীন ভলান্টিয়ার এওয়ার্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি এম রশিদ আলী বলেন, জেলার উন্নয়নের স্বার্থে সংগঠনটি মূলত যুবদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
