কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলা হলরুমে সুশীল আয়োজিত স্থানীয় পর্যায়ে তৃনমুল সিএসওদের আইনগত সহায়তা প্রদানে ১৩ জুলাই বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ জনাব মোসাম্মৎ ইসমত আরা।
সুশীল প্রজেক্ট এর আওতায় ব্লাস্ট এর সহযোগিতায় সিএসওদের আইনগত সহায়তা প্রদানে করা হয়।
এ বিষয়ে জনাব মোসাম্মৎ ইসমত আরা বলেন, “লিগ্যাল এইড অফিস কুড়িগ্রাম আপনাদের সিএসওদের সাথে কাজ করবে এবং আপনাদের প্রস্তাবগুলো নিয়ে আমরা কাজ করছি।”
সিএসওদের নিয়ে গঠিত হাবের আয়োজনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদা পারভীন, লিগ্যাল এইড অফিসার জনাব ভগবতী রানী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম, ব্লাস্টার এর লিগ্যাল স্পেশালিস্ট এডভোকেট রবিউল ইসলাম মজুমদার, এডভোকেট দিলরুবা রহমান, হাবের সভাপতি সাইদা ইয়াসমিন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী সহ অন্যান্য সিএসও নেতৃবৃন্দ।
