কুড়িগ্রাম প্রতিনিধি: আজ কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী সংলগ্ন ধলরা ব্রহ্মপুত্র নদে ভারত থেকে আসা একটি অজগর জালে আটকা পড়ে।

পরে বন বিভাগ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতা সাপটি কুড়িগ্রামের বন অফিসে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঐ এলাকার খাদেমুল ইসলাম বলেন, রাতে জাল দিয়ে রাখছি সকালে জাল তুলতে গিয়ে দেখি সাপটি জালে আটকা পড়েছে।

মোস্তফা মিয়া বলেন, আমরা নদীতে মাছ ধরার সময় বিভিন্ন বন্যপ্রাণী ভারত থেকে আসে এগুলো মানুষের হাত থেকে রক্ষা করার চেষ্টা করি।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দেলদারগন্জ বাজারের পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম বিষয়টি জানতে পেরে ৯৯৯ এ কল করে প্রসাশনকে অবহিত করে।

কিন্তু এলাকা বাসী অজগর সাপটি হাতে নিয়ে নদীর পারে দাঁড়িয়ে নদী ভাঙ্গনের দ্রুত সমাধানের জন্য মানববন্ধন করে।

স্থানীয়দের বক্তব্য একটি সাপের কারনে প্রশাসনের যে সক্রিয়তা চোখে পড়ার মতো আমরা সাধুবাদ জানাই কিন্তু নদী ভাঙ্গনের সমাধানের বিষয়ে যদি দ্রুত সমাধান করতো – তাহলে আমরা অনেক খুশি হতাম।

এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী, “নদী ভাঙ্গনের এই প্রতিবাদ সত্যিই ব্যতিক্রম, যাদের কষ্ট বোঝার ক্ষমতা যাদের আছে, সমাধান করার তাদের হাতে নেই, এটাই  বাস্তবতা।”