কুড়িগ্রাম প্রতিনিধি: মানবসেবায় আত্মনিয়োগ করার পাশাপাশি সসম্মান ও আত্মনির্ভরশীল ক্যারিয়ার গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচনে কুড়িগ্রামের চিলমারীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘কেয়ারগিভিং: সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার’ শীর্ষক এক বিশেষ কর্মশালা ও আলোচনা সভা ! ‘সংযোগ ফাউন্ডেশন’ ও ‘কেয়ারগিভার সেন্টার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেশনে স্থানীয় প্রায় ৬০ জন তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত ও উদ্দীপনাপূর্ণ অংশগ্রহণ করেন।

​মোঃ হৃদয় মিয়ার হৃদয়স্পর্শী পবিত্র কুরআন তিলাওয়াত এবং গৌতম চন্দ্রের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংযোগ ফাউন্ডেশনের ভলান্টিয়ার মোঃ মিনহাজুল ইসলাম সীমান্ত -এর প্রাণবন্ত সঞ্চালনায় সেশনের শুরুতে স্বাগত বক্তব্য ও আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরেন সংযোগ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা টিমের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃ রবিউল ইসলাম Rabiul Islam । এরপর প্রারম্ভিক শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের এক্সিকিউটিভ এডমিন মোঃ নুর আলম নাহিদ Nuralam Nahid । 🎙️
​সেশনে কেয়ারগিভিং পেশার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে মূল দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সম্মানিত মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান স্যার Md. Abu Rayhan দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কেয়ারগিভিং পেশায় তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আত্মনির্ভরশীল ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদিকে বিশেষ অতিথি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সোহেল রানা স্যার Sohel Rana বর্তমান আধুনিক স্বাস্থ্যসেবা খাতে কেয়ারগিভারদের সময়োপযোগী প্রয়োজনীয়তার ওপর বিশেষ আলোকপাত করেন। 🩺

​আয়োজনের মূল আকর্ষণে সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি কেয়ারগিভিং পেশার সুযোগ, পেশাদার প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এক সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে উপস্থিত তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক ফলপ্রসূ উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব। সর্বশেষ, সভাপতি মোঃ রবিউল ইসলাম-এর সংযোগ প্রতিবেদন উপস্থাপন, ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল সেশনের চমৎকার সমাপ্তি ঘটে। 🤝❤️