স্টাপ প্রতিনিধি: মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
আজ ১৩ অক্টোবর সকাল থেকে রাজধানীসহ দেশের অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ক্লাস চলছে না বলে জানা গেছে। দাবির বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষকদের একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে তারা জানিয়েছেন।
