কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম সদর উপজেলার আজ মোগলবাসা কমিটি গঠন করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক নাহিদ আলম রবিন, সদস্য সচিব হাফেজ মোঃ নুর আলম, সি. যুগ্ম সদস্য সচিব রিপন মিয়া এবং মুখ্য সংগঠক মশিউর রহমান এর স্বাক্ষরে মোগলবাসা ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম, সদস্য সচিব জান্নাত আলী এবং মুরসালিন ইসলামকে মুখ্য সংগঠক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এ বিষয়ে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এম রশিদ আলী বলেন, আমাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠনের কাজ চলমান।
