কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অনলাইন মিডিয়ার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাবের আগামী দুই বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়েছে। একইসঙ্গে জেলার অনলাইন মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এম. রশিদ আলী, সহ-সভাপতি নাসিরা খন্দকার নিশা, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (বিপুল), সাংগঠনিক সম্পাদক মোঃ মোহতাসিম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম হোসেন (প্রিন্স), কোষাধ্যক্ষ তারেক খান মজলিশ তারা, প্রচার সম্পাদক মোঃ রাকিব ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) ও মোঃ হাবিবুর রহমান এবং সদস্য হিসেবে মোঃ আব্দুর রহমান ও মোঃ তূর্জয় হাসান মনোনীত হয়েছেন।

 

অপরদিকে, ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন অনলাইন মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

এছাড়াও এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুনদের সাংবাদিকতার মতো মহৎ পেশায় হাতেখড়ি দেওয়া, প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

 

আয়োজকদের মতে, অনলাইন মিডিয়াকে আরও দায়িত্বশীল ও কার্যকর করতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সেই লক্ষ্যেই পেশাগত মানোন্নয়ন, সমন্বিত উদ্যোগ এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।