রাফি ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬শে মার্চ ২০২৬ইং তারিখ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচগাছি ইউনিয়নে পাঁচগাছি উপ -স্বাস্থ্য কেন্দ্র মাঠ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,, জনাব নীতা ফ্লোরা দাশ এপি ম্যানেজার, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার,কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার এবং রাফি ইসলাম সাধারণ সম্পাদক বেলগাছা যুব সংগঠন ও স্থানীয় শিশু ও যুব ফোরাম ও নিবন্ধিত শিশু, অভিভাবক, ভিডিএস সদস্য ও ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ সহ আরো অনেকে।
এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ভাই বোনদের আত্মত্যাগের কথা।
এসময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিবন্ধিত শিশুদের নিয়ে দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, শব্দ গঠন খেলা , বল নিক্ষেপ, মোরগ লড়াই,বালিশ খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
