কুড়িগ্রাম প্রতিনিধি: আজ কুড়িগ্রাম শহরের ভোকেশনাল টেক্সটাইল মোড় রেলগেইট সংলগ্ন গাছে বেঁধে আবু সুফিয়ান নামে এক প্রতিবন্ধী ছেলেকে নির্যাতন করেছে স্থানীয় এক দোকানদার।
তথ্যমতে, আজ বিকেল ৫টায় ঐ এলাকার দোকানদার মাসুদুর রহমান (৩৭) এর কাছে প্রতিবন্ধী আবু সুফিয়ান ২০ টাকা চেয়েছিল কিছু খাওয়ার জন্য। তাকে টাকা না দিয়ে গাছে বেঁধে রাখে এবং পরে মারপিট করে।
খবর পেয়ে রাত ৮ টায় তার বাবা পুলিশকে সাথে নিয়ে ছেলেটিকে উদ্ধার করে এবং দোকদারকে সহ থানায় নিয়ে আসে।
এখন আবু সুফিয়ান কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি আছে বলে তার পরিবার থেকে জানিয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত দোকানদারের মতামত পাওয়া যায়নি…
