কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের পাশে ধরলা নদীর পূর্বপারে অবস্থিত নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী এবং কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে আজ নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থা অফিসে উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন এর ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভলান্টিয়ার নিউজ২৪.কম এর চেয়ারম্যান এম. রশিদ আলীকে আহ্বায়ক, ষোলো রিডার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলামকে সদস্য সচিব, গ্লোবাল যুব ও সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি উপস্থিত সংগঠন প্রতিনিধিদের স্বাক্ষরে অনুমোদিত হয়।

এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা সহ নাগেশ্বরী থানার সেকেন্ড অফিসার, সাংবাদিক শহিদুল ইসলাম, মজিবর রহমান, মোসলেম উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ বিষয়ে আহ্বায়ক এম রশিদ আলী বলেন, “এই এলাকার মানুষের যৌক্তিক দাবি এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য

সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মাদার অর্গানাইজেশন হিসেবে উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশন বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রাখবে।”