কুড়িগ্রাম প্রতিনিধি:
অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য জার্মান প্রবাসী সবুজ আন্দোলন এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিয়া কুড়িগ্রাম এর নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার এর ব্যবস্থা করেছেন। সমাজ সেবা অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সামাজিক সংগঠন হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা এবং পল্লী পাঠাগারে আনুষ্ঠানিকভাবে প্রায় ষাট জনকে ঈদ উপহার বিতরণ করেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিউল আলম শফি, সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ফাউন্ডেশন এর পরিচালক হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, আরও উপস্থিত ছিলেন মোঃ সহিদুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম স্থানীয় ব্যক্তিবর্গ সহ সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ।