ভলান্টিয়ার প্রতিনিধি: গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক ‘সবুজ বাড়ি – সবুজ গ্রাম’ করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী যুব সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় গ্রামের প্রতিটি বাড়িতে নিমগাছের চারা রোপণ এবং মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আজ বিকেলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গোলাপ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বৃক্ষরোপণ উদ্বোধন করেন গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত এম রশিদ আলী।
পরমালী যুব সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাকির হোসাইন, শফিকুল ইসলাম এবং বাদশা মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।