ভলান্টিয়ার প্রতিনিধি:  ৬ -১ গোলের জয়ে পর্তুগালের পক্ষে হ্যাটট্রিক করেছেন গনসালো রামোস। একটি করে গোল এসেছে পেপে, রাফায়েল গুয়েরেরো ও রাফায়েল লিয়াওয়ের কাছ থেকে। সুইজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন মানুয়েল আকাঞ্জি।